দৃষ্টি
ধীমান চক্রবর্তী
বাড়ি মানে কয়েকজনের নাম।
যা ছিল রঙ নাকছাবির ইশারায়।
বিনিময় হল পুরানো নদী, শালিখের
উড়ু উড়ু আভাস।
মার্জিন টানা রাস্তা – দুপাশেই গেছে।
জলের রঙিন কারণগুলি গুছিয়ে তুলে,
কেউ তো গেলো আগডুম বাগডুম বিড়াল
ও দোঁআশলা ছলাতে।
নিজেকে খুলে আইবুড়ো চশমা।
শূণ্য পুরাণের তুমি এক কুশি হয়তোবা।
পকেটে জীয়ন কাঠির জেরক্স
কিছু তাস বেটে দিল ইছামতিতে।
হাঁটু মুড়ে বসে আছি লাগ ভেল্কি লাগ
এর সামনে। আয়নায় না তাকালেও
আজকাল আমার চোখে বৃষ্টি দেখতে পাই।
No comments:
Post a Comment